ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশির মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৯ ডিসেম্বর, ২০২২,  12:54 PM

news image

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোরে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার দোলাপাড়া গ্রামের হাফিজুল ইসলামের ছেলে সাদিক (২২) ও একই গ্রামের আব্দুস সামাদের ছেলে মংলু (৩৬)। স্থানীয় ইউপি সদস্য হাফিজুল ইসলাম জানান, বুধবার রাতে মংলু ও সাদিকসহ কয়েক জন বাংলাদেশি দোলাপাড়া সীমান্তে যান ভারতীয় গরু আনতে। এ সময় গরু পারাপারের সময় কাঁটাতারের এপারে থাকা বাংলাদেশিদের লক্ষ্য করে বিএসএফ গুলি চালালে ঘটনাস্থলেই দুই বাংলাদেশির মৃত্যু হয়। পরে মংলু ও সাদিকের মরদেহ তাদের সহযোগীরা নিজ নিজ বাড়িতে নিয়ে যান। বিজিবির দোলাপাড়া ক্যাম্পের কমান্ডার আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হয়েছে। ’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম