ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

সীমানা জটিলতায় প্রভাব পড়তে পারে নির্বাচনের তফসিলে: ইসি সচিব

#

নিজস্ব প্রতিবেদক

১১ নভেম্বর, ২০২৫,  10:30 PM

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমানা নির্ধারণ নিয়ে মামলা থাকায় তফসিল ঘোষণায় প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আখতার আহমেদ বলেন, সীমানা নির্ধারণ নিয়ে প্রায় ৩০টি মামলা আছে এবং সীমানা জটিলতায় প্রভাব পড়তে পারে নির্বাচনের তফসিলে। বাগেরহাটের সংসদীয় ৪টি আসন নিয়ে আদালতের রায়ের কপি পাওয়ার পরে পরবর্তী সিদ্ধান্ত নেবে কমিশন বলে জানান তিনি।   তিনি বলেন, নির্বাচনে পোস্টারকে নিষিদ্ধ করা হয়েছে। প্লাস্টিক জাতীয় কোন জিনিস ব্যবহার করা যাবে না। নির্বাচনের প্রচারণাতে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কোনো স্থাপনা নির্মাণ করতে পারবেন না প্রার্থীরা। বলেন, আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে চলতি মাসের শেষে আরেকটি মিটিং হবে। গণভোট নিয়ে এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি নির্বাচন কমিশনে-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, আগামী বৃহস্পতিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে কমিশন। তবে নিবন্ধিত সকল রাজনৈতিক দল নিয়েই সংলাপ করতে চায় ইসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম