ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

সীতাকুণ্ড ডিপোর পুড়ে যাওয়া ১০টি রেকর্ডিং ভিডিও মেশিন জব্দ করেছে পুলিশ

#

নিজস্ব প্রতিনিধি

১১ জুন, ২০২২,  10:16 PM

news image

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর সিসিটিভির তথ্য সংরক্ষণ করা ১০টি ডিজিটাল ভিডিও রেকর্ডিং (ডিভিআর) মেশিন জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে এগুলো আগুনে পুড়ে গেছে বলে জানিয়েছেন সিআইডির কর্মকর্তারা। শনিবার (১১ জুন) পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ডিভিআর মেশিনগুলো জব্দ করেছে।সিআইডি চট্টগ্রামের পরিদর্শক মোহাম্মদ শরীফ আমাদেরকে জানান, সীতাকুণ্ডের বিএম ডিপোতে ১১৮টির মতো সিসিটিভি ক্যামেরা ছিল। সেগুলোর তথ্য ডিজিটাল ভিডিও রেকর্ডিং (ডিভিআর) মেশিনে জমা হতো। এরকম ১০টি ডিভিআর মেশিন জব্দ করা হয়েছে। তিনি বলেন, আগুনের কারণে আইটি কক্ষটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এতে ডিভিআর মেশিনগুলোও পুড়ে গেছে। এরপরও পোড়া মেশিনগুলো জব্দ করে সীতাকুণ্ড থানা পুলিশকে দেওয়া হয়েছে। এখন বিশেষজ্ঞ দিয়ে এখানে থাকা তথ্যগুলো উদ্ধার করার চেষ্টা করা হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রামের বিএম কনটেইনার ডিপোটি ১১৮টি সিসিটিভি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হতো। এদিকে কনটেইনার ডিপোর ভেতরে চলছে ধ্বংসস্তূপ সরানো ও ধোয়ামোছার কাজ। ডিপো কর্তৃপক্ষ তাদের নিজস্ব লোকবল ও যন্ত্রপাতি দিয়ে এগুলো সরাচ্ছে।  গত ৫ জুন রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম শহর থেকে ৩০ কিলোমিটার দূরে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগার ঘণ্টাখানেকের মধ্যে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। এতে দমকলকর্মীসহ ৪৬ জন নিহত ও  আহত হয়েছেন দুই শতাধিক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম