ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ১৭

#

নিজস্ব প্রতিনিধি

০৫ জুন, ২০২২,  10:16 AM

news image

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনারের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে আরও দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জন। এ ঘটনায় আহত হয়েছে ৪৫০ জন। রোববার (৫ জুন) সকাল সাড়ে ৮টায় এসব তথ্য পাওয়া গেছে। এরআগে রোববার (৫ জুন) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ ( চমেক) হাসপাতাল এবং একটি বেসরকারি হাসপাতালেও মারা গেছেন কয়েকজন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসাই মো. আলাউদ্দীন তালুকদার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চট্টগ্রাম মেডিকেল ছাড়াও বেসরকারি ম্যাক্স, ন্যাশনাল, মেট্টাপলিটন হাসপাতালে আহতরা ভর্তি রয়েছেন। এছাড়া সিএমইচ হাসপাতালেও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা চিকিৎসাধীন আছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে রাত ১১টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। এখন ২৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, গতকাল শনিবার (৪ জুন) রাত ৯টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কন্টেইনার ডিপো লোডিং পয়েন্টের ভেতরে আগুন লাগে। রাত পৌনে ১১টার দিকে এক কন্টেইনার থেকে অন্য কন্টেইনারে আগুন ছড়িয়ে পড়ে। একটি কন্টেইনারে রাসায়নিক থাকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম