ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

সীতাকুণ্ডে ট্রেন দুর্ঘটনায় ৩ পুলিশ সদস্য নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৭ আগস্ট, ২০২৩,  3:01 PM

news image

চট্টগ্রামের সীতাকুণ্ডে টহল ভ্যানে ট্রেনের ধাক্কায় পুলিশের তিন সদস্য নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই পুলিশ সদস্য। নিহত তিনজনই সীতাকুণ্ড থানায় কর্মরত পুলিশ কনস্টেবল বলে জানা গেছে।  রোববার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কালু শাহ মাজার সংলগ্ন ফকিরহাট রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানিয়েছেন, থানার একটি টহল টিমকে বহনকারী পিকআপ ভ্যানকে চট্টগ্রামমুখি সোনার বাংলা ট্রেন ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানে থাকা পাঁচ পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেয়ার পর আরও দু’জন মারা যান।আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে একজন উপ-পরিদর্শক (এসআই) ও একজন কনস্টেবলকে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানিয়েছেন, আহত পাঁচজনকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেছেন। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক রতন চৌধুরী  জানিয়েছেন, দুর্ঘটনার পর বেলা ১২টা ২০ মিনিটে আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশনে পৌঁছেছে। তবে এতে ট্রেন চলাচলে কোন বিঘ্ন হচ্ছে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম