ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

সিসিক নির্বাচন সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে : সিইসি

#

নিজস্ব প্রতিবেদক

১০ জুন, ২০২৩,  4:03 PM

news image

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ শনিবার (১০ জুন) সকাল সাড়ে ১১টায় জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে সিসিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় সিইসি এ আশ্বাস দেন। বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইলিয়াছ শরীফ, জেলা প্রশাসক মো. মজিবর রহমান ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের। সভায় সিসিক নির্বাচনে সাতজন মেয়র প্রার্থী, ৪২টি ওয়ার্ডের কাউন্সিলর ও ১৪টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে বিভিন্ন প্রশ্ন ও অভিযোগ উত্থাপন করেন। জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচনে সবকটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে। ঢাকা থেকে সবকিছু মনিটর করা হবে। যেকোনো অনাকাঙ্খিত ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠ নির্বাচন বহির্ভূত কোনো ধরনের কর্মকাণ্ডের ছাড় দেওয়া হবে না।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম