ঢাকা ০৭ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : জ্বালানিমন্ত্রী একটি কার্যকরী সংসদ গঠনের জন্য কাজ করে যাচ্ছি: তথ্যমন্ত্রী প্রতিবেশী দেশগুলোতে হামলা নিয়ে যে বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট জ্বালানি তেল পাচার রোধে সীমান্তজুড়ে অতিরিক্ত বিজিবি মোতায়েন ৮ দিনে ঢাকা থেকে বাতিল ২৬৮ ফ্লাইট সাতক্ষীরায় জুতা শিল্পের নতুন সম্ভাবনা দুই আসনের উপনির্বাচন: ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা হরমুজ প্রণালি পেরিয়ে আসা ১৫ জাহাজ চট্টগ্রাম বন্দরে টর্নেডোর আঘাতে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণ মিশিগান, নিহত ৪ তারেক রহমানের ফ্লাইটে ব্যবহৃত বিমানে বড় ত্রুটির খবর

সিলেট বিভাগের ৩ জেলায় পরিবহন ধর্মঘট শুরু, বিপাকে যাত্রীরা

#

নিজস্ব প্রতিনিধি

১৮ নভেম্বর, ২০২২,  9:15 AM

news image

সিলেট বিভাগের তিন জেলায় পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। মহাসড়কে থ্রি হুইলারসহ প্রশাসনের হয়রানি বন্ধে এ ধর্মঘট চলছে বলে দাবি সংশ্লিষ্টদের। শুক্রবার (১৮ নভেম্বর) ভোর থেকে শুরু হওয়া দুদিনের ধর্মঘটে বিপাকে সাধারণ যাত্রীরা। বাস না পেয়ে কেউ কেউ বাড়তি ভাড়ায় বিকল্প যানবাহনে রওনা হয়েছেন। কেউ কেউ ফিরে যাচ্ছেন নিজ বাড়িতে। ধর্মঘট নিয়ে বিএনপির অভিযোগ, বিভাগীয় গণসমাবেশকে বাধাগ্রস্ত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধর্মঘটের বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সাংবাদিকদের বলেন, কারা কী জন্য ধর্মঘট ডেকেছেন এটা বোঝার বাকি নেই। তবে ধর্মঘট করে জনরোষ আটকানো যাবে না। সুনামগঞ্জ জেলা বিএনপি সভাপতি কলিম উদ্দিন সাংবাদিকদের জানান, সরকার ধর্মঘট দিয়ে মানুষকে সমাবেশে যাওয়া বন্ধ করতে পরবে না। বাস মালিক সমিতির দাবি, মহাসড়কে অবৈধ যান বন্ধসহ কয়েকটি দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে জেলা শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. জাকারিয়া জানান, সিএনজি অটোরিকশার নতুন রেজিস্ট্রেশন বন্ধসহ চার দফা দাবিতে ধর্মঘট ডাকা হয়েছে। এটা ধারাবাহিক আন্দোলনের অংশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম