ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো

সিলেট থেকে হজ ফ্লাইটের উদ্বোধন

#

নিজস্ব প্রতিনিধি

০৩ জুন, ২০২৩,  10:59 PM

news image

হজ যাত্রীদের সুবিধার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট থেকে ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা শুরু করেছে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ডেডিকেটেড হজ ফ্লাইট বিজি-৩৪৩১ শনিবার (৩ জুন) সকাল ১১টা ৫৪ মিনিটে মদিনার উদ্দেশে যাত্রা করে। এই ফ্লাইটটিতে ৩৪৬ জন হজযাত্রী আছেন। আজ স্থানীয় সময় বিকেল ৪টা ১০ মিনিটে ফ্লাইটটির মদিনায় পৌঁছানোর কথা রয়েছে। এ বছর সিলেট-জেদ্দা রুটে পাঁচটি এবং সিলেট-মদিনা রুটে একটি ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করবে বিমান। ২০২৩ সালে ১ লাখ ২২ হাজার ২২১ জন বাংলাদেশি হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে বিমান ৬১ হাজার ১১১ জন হজযাত্রী পরিবহন করবে। প্রি-হজে মোট ১৬২টি হজ ফ্লাইট পরিচালনা করবে বিমান। এবছর হজযাত্রী পরিবহনে বিমানের নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ ইআর এর পাশাপাশি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ব্যবহৃত হচ্ছে। বিমানের প্রি-হজ ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুন। বিমান ২০১৮ সালে ৬২ হাজার ৭৯৬ জন, ২০১৯ সালে ৬৬ হাজার ২৮৬ জন ও ২০২২ সালে ৩০ হাজার ৩৬১ জন হজযাত্রী পরিবহন করেছিল। ২০২০ ও ২০২১ সালে কোভিড-১৯ মহামারির কারণে বাংলাদেশ থেকে হজযাত্রা বন্ধ ছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম