ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর সেপ্টেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ মাধবপুরে অটোরিকশা জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ, অভিযুক্ত আটক মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আযাদের আপিল, শুনানি ৩১ আগস্ট কবি শামসুর রাহমানের মৃত্যুবার্ষিকী আজ বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত যে দোয়া আল্লাহর খুব প্রিয় সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়ে যা বললেন ট্রাম্প কঙ্গোর ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাব, নিহত ২ হাজার ৩২৫

সিলেট টেস্ট: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

২৮ নভেম্বর, ২০২৩,  10:42 AM

news image

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাদা পোশাকের এই সিরিজ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করছে দুই দল। নিউজিল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচে সম্পূর্ণ তরুণ এক দল নিয়ে খেলছে বাংলাদেশ। ইনজুরির কারণে দলে নেই সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও এবাদত হোসেনের মতো ক্রিকেটার। নেই তামিম ইকবাল ও লিটন দাসও। কিউইদের বিপক্ষে আজকের ম্যাচ দিয়েই সাদা পোশাকের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে শাহাদত হোসেন দিপুর।

বাংলাদেশ একাদশ :

মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, শাহাদাত হোসেন।

নিউজিল্যান্ড একাদশ :

টম ল্যাথাম, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, হেনরি নিকলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, ইশ সোধি, টিম সাউদি (অধিনায়ক), এজাজ প্যাটেল।

২০২৩-২৫ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজ। নতুন নিয়মে এটিই প্রথম সিরিজ বাংলাদেশের। ৬ ডিসেম্বর থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম