ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দি অর্ধলক্ষাধিক মানুষ

#

নিজস্ব প্রতিনিধি

১৭ মে, ২০২২,  11:06 AM

news image

বৃষ্টি ও পাহাড়ি ঢলে অব্যাহত থাকায় সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। সুরমা নদীর পানি বেড়ে সিলেট শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শহরের সোবহানীঘাট, যতরপুর, উপশহর, তেরোরতন, মেন্দিবাগ, মাছিমপুর, ছড়ারপাড়, কালিঘাট ও তালতলাসহ আরও কয়েকটি এলাকার বাসা বাড়ি ও দোকানপাটে পানি উঠেছে। এ সকল এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। এদিকে টানা ৫ দিন ধরে সিলেটের গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন এ সকল এলাকার বাসিন্দারা। সীমান্তবর্তি জকিগঞ্জ উপজেলায় সুরমা ন্দীর ডাইক ভেঙে বারহাল, মানিকপুর, বীরশ্রী,কাজলসারসহ কয়েকটি ইউনিয়নের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে।এ উপজেলায় প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি রয়েছেন। সব মিলিয়ে সিলেটে লক্ষাধিক মানুষ এখন পানিবন্দি। বৃষ্টি ও ঢল অব্যাহত থাকায় পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা রয়েছে। এদিকে, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বাড়ছে নদ-নদীর পানি। এইরমধ্যে সুরমা নদীর পানি সুনামগঞ্জে বিপদসীমায় ২৯ সেন্টিমিটারের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন সুরমা নদীর তীরবর্তী ২০ হাজার মানুষ। পানিতে জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুরসহ নিম্নাঞ্চলের সড়ক ও ঘরবাড়ি প্লাবিত হয়েছে। ডুবে আছে এসব এলাকার বাদামসহ মৌসুমী সবজি।কৃষি বিভাগ জানিয়েছেন, পানিতে সদর ও তাহিরপুর উপজেলার ২০ হেক্টর বোরো জমি তলিয়ে গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম