ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

সিলেটে বিএনপির গণসমাবেশ চলছে

#

নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর, ২০২২,  7:06 PM

news image

বিএনপি চেয়ারপারপাসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিসহ বেশ কয়েকটি ইস্যুতে সিলেট বিভাগীয় বিএনপির গণসমাবেশ শুরু হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে এ সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা বিএনপি স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি বিএনপি স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান এবং বিএনপি যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বক্তব্য দেবেন। বিএনপির এ গণসমাবেশে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য দেবেন বিএনপি চেয়াপরপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, খন্দকার আব্দুল মুক্তাদির, ড. এনামুল হক চৌধুরী, বিএনপি সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় সদস্য ও সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, মৌলভীবাজার সভাপতি এম নাসের রহমান, কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জিকে গউছ, কেন্দ্রীয় সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক। এছাড়া যুবদল সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না প্রমুখ। সকালে থেকে সিলেট মহানগরসহ আশপাশের জেলার নেতারা বক্তব্য দিচ্ছেন। গণসমাবেশ সঞ্চালনা করছেন সিলেট জেলা বিএনপি সাধারণ সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী এবং সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম