ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

সিলেটে প্রাইভেটকার-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬

#

নিজস্ব প্রতিনিধি

২০ জুলাই, ২০২৩,  4:54 PM

news image

সিলেট-ভোলাগঞ্জ সড়কের খাগাইলে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে কোম্পানীগঞ্জ উপজেলার নন্দিরগাও ইউনিয়নের সুন্দ্রগাও এলাকার পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চবিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে সিলেট থেকে ভোলাগঞ্জগামি একটি মাইক্রোবাস ও ভোলাগঞ্জ থেকে সিলেটগামী সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুটি যানবাহনই সড়কের পাশে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত ও দুজন আহত হন। তিনি আরও জানান, নিহত ছয়জনের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি কাজী আমির উদ্দিন পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক। বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম