ঢাকা ০৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

#

নিজস্ব প্রতিবেদক

০২ মে, ২০২৬,  5:14 PM

news image

একদিনের সফরে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সকাল ৯টা ৫৮ মিনিটে তাকে বহনকারী বিমান (বিএস-৫৩১) সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান সরকারের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখান থেকে তিনি কঠোর নিরাপত্তা বেষ্টনির মধ্যে দিয়ে সরাসরি চলে যান হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতে। মাজার জিয়ারত শেষে তিনি নির্ধারিত অনুষ্ঠান সুরমা নদীর তীরে ৪ হাজার ৬৩৫ কোটি টাকা ব্যয়ে সুরমা নদীর উভয় তীরের সৌন্দর্য বর্ধণসহ বন্যা প্রতিরোধী ও অবকাঠামো নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে সিলেট সিটি করপোরেশন আয়োজিত সুধি সমাবেশে যোগদান করবেন। এছাড়া ১২ কোটি টাকা ব্যয়ে বাসিয়া খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ির উদ্বোধন করবেন তিনি। পরে জেলা শিল্পকলা একাডেমিতে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন। এদিকে গতকাল রাত থেকে সিলেটে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়েছে। সকাল থেকর ভারি বর্ষণ অব্যাহত রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম