ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

সিলেটে চারটি ইউনিটে ছাত্রলীগের কমিটি

#

নিজস্ব প্রতিনিধি

২৪ মার্চ, ২০২৪,  10:29 AM

news image

দুই কলেজসহ সিলেটে চারটি ইউনিটে ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনটির জেলা ও মহানগর শাখা। ইউনিটগুলো হলো- মুরারি চাঁদ কলেজ সিলেট (এমসি), সিলেট সরকারি কলেজ, সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগ। সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ এবং জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ শুক্রবার (২২ মার্চ) গভীর রাত ৩টার দিকে পৃথক বিজ্ঞপ্তিতে চার ইউনিটের কমিটির অনুমোদন দিয়েছেন। সিলেট মুরারি চাঁদ কলেজের (এমসি) সভাপতি দিলোয়ার হোসেন রাহী ও সাধারণ সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি হয়েছেন কাউন্সিলর রুহেল আহমদ ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমদ শোভন। সিলেট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি হয়েছেন সৈয়দ রবিউল হাসান শেরওয়ান, সাধারণ সম্পাদক দেবাশিষ গোয়ালা দেব। দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সভাপতি নোমান আহমদ লাকি ও সাধারণ সম্পাদক মো.জয়নাল আবেদীন ইমন। সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ সভাপতি/সম্পাদকের স্বাক্ষরে অনুমোদিত কমিটি গণমাধ্যমে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম