ঢাকা ২৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

সিলেটে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে এক পথচারীর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৭ এপ্রিল, ২০২২,  10:28 AM

news image

সিলেটে কালবৈশাখী ঝড়ে গাছের নীচে চাপা পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সিলেটের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন বলেন, কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে ওই পথচারীর উপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাৎক্ষণিক মরদেহ উদ্ধার করলেও নিহতের পরিচয় পাওয়া যায়নি। তিনি বলেন, রাতে সিলেটের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়ে।

সিলেট-সুনামগঞ্জ সড়কে সিলেট সদর উপজেলার তেমুখী বাইপাস এলাকায় গাছ ভেঙে পড়ে। এতে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে গাছ সরাতে গিয়ে চাপা পড়া অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে মহানগর পুলিশের জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। এসএমপির জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, কালবৈশাখী ঝড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে ওই পথচারী ঝড়ের কবলে পড়েন। এ সময় তার ওপর গাছ ভেঙে পড়লে ঘটনাস্থলে তিনি মারা যান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম