ঢাকা ০৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড ৭ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড নবম পে-স্কেল বাস্তবায়ন নিয়ে এবার নতুন পরিকল্পনা শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: জুবাইদা রহমান বাবার শেষ বিদায়ে যে কারণে অনুপস্থিত মোজতবা খামেনি ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৩ মৃত্যু জুনের ‘ভুতুড়ে বিল’ নিয়ে যে ব্যাখ্যা দিলো বিদ্যুৎ বিভাগ খাগড়াছড়িতে গোলাগুলিতে নিহত ৩ চাটখিলে ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় একজনের মৃত্যুদণ্ড প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনটি কেপিআই ঘোষণা

সিলেটে এইচএসসির স্থগিত পরীক্ষা ১১ আগস্টের পর

#

৩০ জুন, ২০২৪,  2:01 PM

news image

বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা ৩০ জুন থেকে আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়। স্থগিত পরীক্ষাগুলো ১১ আগস্টের পরে নেওয়া হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। রোববার (৩০ জুন) গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি। তপন কুমার সরকার বলেন, বন্যা পরিস্থিতির কারণে সিলেট বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। স্থগিত পরীক্ষাগুলো ১১ আগস্টের পর থেকে শুরু হবে। এর আগে বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমান পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করে আন্তঃশিক্ষা বোর্ড। এতে জানানো হয়, সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় সিলেট বিভাগের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট; বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন আগামী ৩০ জুন থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৯ জুলাই থেকে সিলেট বিভাগে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো যথারীতি অনুষ্ঠিত হবে। আর স্থগিত পরীক্ষার সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম