ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা রাজধানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০ গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায় ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

সিলেটের সড়কে ঝরলো চার ছাত্রলীগ নেতার প্রাণ

#

নিজস্ব প্রতিনিধি

২০ জানুয়ারি, ২০২৪,  11:15 AM

news image

সিলেটের জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪ যুবক নিহত হয়েছেন। নিহত চারজনই জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে। শুক্রবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে সিলেট-জাফলং মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার নিজপাট লামাপাড়া গ্রামের জহুরুল মিয়ার ছেলে জুবায়ের আহসান (২৬), নিজপাট তোয়াসীহাটি গ্রামের রণদ্বীপ পালের ছেলে নেহাল পাল রিসব (২৫), নিজপাট পানিহারাহাটি গ্রামের আরজু মিয়ার ছেলে মেহেদী হোসেন তমাল (২৪) ও নিজপাট জাঙ্গালহাটি গ্রামের হারুন মিয়ার ছেলে সুমন আহমদ (২৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, জৈন্তাপুর থেকে প্রাইভেটকার নিয়ে জাফলংয়ে যাচ্ছিলেন ওই ৪ জন। ৪ নং বাংলাবাজার এলাকায় পৌঁছালে ট্রাকের ধাক্কায় প্রা ইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়েছে। বাকি দুজন সিলেটে নেওয়ার পথে মারা যান।জৈন্তাপুর থানার ওসি মো. তাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, নিহতদের মরদেহ সিলেট এম এ জি ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম