ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

সিলিন্ডার বিস্ফোরণ, স্ত্রী-সন্তানের পর মারা গেলেন স্বামীও

#

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর, ২০২১,  11:44 AM

news image

রাজধানীর মুগদায় গ্যাস লিকেজ থেকে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় স্ত্রী ও শিশু সন্তানের মৃত্যুর পর দগ্ধ স্বামীও মারা গেছেন। এ নিয়ে ঘটনাটিতে ৩ জনের মৃত্যু হলো। এ বিস্ফোরণের ঘটনায় সবশেষ মারা যাওয়া ব্যক্তির নাম সুধাংশু (৩৬)। আজ শনিবার (২৭ নভেম্বর) ভোর ৫টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন বলেন,

মুগদায় গ্যাস বিস্ফোরিত হয়ে দগ্ধ চারজনের মধ্যে সুধাংশু শনিবার ভোর ৫টার মারা গেছেন। তার শরীরে ২৫ শতাংশ দগ্ধ ছিল। এর আগে তার স্ত্রী প্রিয়াঙ্কা ও সন্তান অরূপ মারা যায়। তিনি আরও বলেন, এই ঘটনায় চিকিৎসাধীন রয়েছেন প্রিয়াঙ্কার মা শেফালী (৫৫)। তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মুগদা এলাকা থেকে গ্যাস লিকেজে বিস্ফোরণ হয়ে দগ্ধ ৪ জন হাসপাতালে আসে। তাদের মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থা সুধাংশু নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় মোট তিনজনের মৃত্যু হলো। শেফালী নামে আরও একজন চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক। গত সোমবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর মুগদা মাদবর গলি এলাকার একটি পাঁচতলা ভবনের নিচতলায় রান্না করার সময় গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর এই ঘটনায় দগ্ধ চারজনকে সকাল ৯টার দিকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম