ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩৫

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ অক্টোবর, ২০২৪,  5:09 PM

news image

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বিমান হামলায় সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) ৩৫ জনের বেশি সদস্য নিহত হয়েছেন। বুধবার (৩০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এএফপির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে চলতি সপ্তাহের শুরুর দিকে এ হামলা চালানো হয়। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, সিরিয়ার মরুভূমিতে আইএসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে একাধিক অবস্থানে হামলা চালানো হয়েছে। সিরিয়ার সমগ্র অঞ্চল ও এর বাইরে বেসামরিক নাগরিকদের পাশাপাশি মার্কিন মিত্র ও তার অংশীদারদের বিরুদ্ধে আইএসের হামলার পরিকল্পনা, সংগঠিত হওয়া ও হামলার সক্ষমতাকে ব্যাহত করেছে ওই হামলা। সেন্টকম জানায়, গত সোমবারের এই হামলায় কোনো বেসামরিক হতাহতের ইঙ্গিত পাওয়া যায়নি। সেন্টকম বলেছে, আগস্টের শেষের দিকে মার্কিন ও ইরাকি বাহিনীর যৌথ অভিযানে ইরাকের পশ্চিম মরুভূমিতে আইএসের ১৪ যোদ্ধা নিহত হয়েছেন; যাদের মধ্যে গোষ্ঠীটির চার নেতাও ছিলেন। প্রসঙ্গত, জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করতে ২০১৪ সালে গঠিত আন্তর্জাতিক আইএসবিরোধী জোটের অংশ হিসেবে সিরিয়ায় প্রায় ৯০০ ও ইরাকে আড়াই হাজার সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র। দেশ দুটিতে এই সেনারা এখনও অবস্থান করছেন। প্রায়ই সিরিয়া ও ইরাকে আইএসকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে যু্ক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। সূত্র: এএফপি


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম