ঢাকা ১৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
নরসিংদীতে পানিতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু আবু সাঈদের রক্তের দায় এখনো শোধ হয়নি: চরমোনাই পীর জিয়াউর রহমান হত্যা: পলাতক মেজর মোজাফফর আটক তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট যেভাবে হজে যাবেন প্রবাসী বাংলাদেশিরা কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা সরকারের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে একটি গোষ্ঠী: স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া ও সাইবার ক্রাইম পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ: আইজিপি

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রকেট হামলা

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ এপ্রিল, ২০২৩,  12:42 PM

news image

গত মাসে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার পর বিমান হামলায় চালায় যুক্তরাষ্ট্র পূর্ব সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। ওই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সেনারা থাকে। মার্কিন সেনাবাহিনী এই হামলার তথ্য জানিয়েছে। তবে হামলায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, সোমবার পূর্ব সিরিয়ার মিশন সহায়ক সাইট কনোকোতে একটি রকেট আঘাত হানে। আরেকটি রকেট পাওয়া যায় অ্যাটাক পয়েন্টে। তবে কেউ হামলার দায় স্বীকার করেনি। যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধপর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, ‘পূর্ব সিরিয়ায় অবস্থান করা ইরান সমর্থিত যোদ্ধারা এই হামলা চালাতে পারে।’ গত মার্চে সিরিয়ার মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় একজন ঠিকাদারসহ দুইজন নিহত হয়। ঘটনার পর প্রতিশোধমূলক বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ওই হামলার পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছিলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সম্পর্কিত গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। অস্টিন বলেন, ‘আমাদের সেনাদের ওপর হামলা চালানোর পর কেউ দায়মুক্তি পাবে না।’ মার্কিন জেনারেল এরিক কুরিলা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে অবস্থান করা তাদের সেনাদের ওপর ইরান সমর্থিত গোষ্ঠী ২০২১ সালের শুরু থেকে এখন পর্যন্ত ৭৮ বার হামলা চালিয়েছে। সূত্র: এপি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম