ঢাকা ২৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

সিরিয়ায় গোষ্ঠীগত সংঘর্ষে নিহত ৩০, আহত শতাধিক

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ জুলাই, ২০২৫,  11:09 AM

news image

সিরিয়ার দ্রুজ সম্প্রদায় অধ্যুষিত শহর সুইদাতে স্থানীয় নিরাপত্তা বাহিনী ও সম্প্রদায়টির সশস্ত্র সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩০ জন নিহত ও ১০০ জন আহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার সকালে এই তথ্য জানিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সিরিয়ার দ্রুজ অধ্যুষিত শহর সুইদাতে স্থানীয় সামরিক বাহিনী এবং উপজাতিদের মধ্যে সশস্ত্র সংঘর্ষে প্রাথমিক গণনায় কমপক্ষে ৩০ জন নিহত এবং ১০০ জন আহত হয়েছেন।  মন্ত্রণালয় আরও জানিয়েছে, তাদের বাহিনী সংঘাত নিরসন ও সংঘর্ষ বন্ধে সরাসরি হস্তক্ষেপ করবে। চিকিৎসা সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম সুইদা জানিয়েছে, সহিংসতার কারণে দামেস্ক-সুইদা মহাসড়ক বন্ধ করে দেওয়ার খবর পাওয়া গেছে। এ পরিস্থিতিতে সুইদার গভর্নর মুস্তাফা আল-বাকুর জনগণকে ‘আত্মসংযম অনুশীলন করার এবং সংস্কারের জাতীয় আহ্বানে সাড়া দেওয়ার’ আহ্বান জানিয়েছেন। চলতি বছরের এপ্রিল ও মে মাসে দ্রুজ সম্প্রদায়ের সদস্য ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে কয়েক ডজন মানুষ নিহত হওয়ার পর রোববারই প্রথম অঞ্চলটিতে মারাত্মক সহিংসতার ঘটনা ঘটল। সূত্র: রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম