ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

সিরিয়ার সরকারি কর্মচারীদের বেতন ৪০০ শতাংশ বাড়ানোর ঘোষণা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ জানুয়ারি, ২০২৫,  4:49 PM

news image

সিরিয়ার সরকারি কর্মচারীদের বেতন ৪০০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী মোহাম্মদ আবাজেদ। দক্ষতা ও জবাবদিহিতা বাড়াতে মন্ত্রণালয়গুলোর প্রশাসনিক পুনর্গঠন সম্পন্ন করার পর এই বেতন বাড়ানো হবে বলে রবিবার ঘোষণা দেন তিনি। বিপুল পরিমাণে এই বেতন বৃদ্ধির জন্য সরকারের প্রায় ১২৭ মিলিয়ন ডলার খরচ হবে বলে ধারণা করা হচ্ছে। বিদ্যমান রাষ্ট্রীয় সংস্থান ও আঞ্চলিক সহায়তা, নতুন বিনিয়োগ এবং বিদেশে রক্ষিত সিরিয়ার সম্পদগুলো মুক্ত করার প্রচেষ্টার সংমিশ্রণের মাধ্যমে এই অর্থায়ন করা হবে।  সিরিয়ার তত্ত্বাবধায়ক সরকারের অর্থমন্ত্রী মোহাম্মদ আবাজেদ সংবাদমাধ্যমকে বলেন, “(এটি) দেশের অর্থনৈতিক বাস্তবতার জরুরি সমাধানের দিকে প্রথম পদক্ষেপ।” তিনি জানিয়েছেন, সরকারি কর্মচারীদের গত মাসের বেতন এই সপ্তাহে দেওয়া হবে। আবাজেদ আরও জানান, সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে সরকারি কর্মচারীদের বেতন ছিল প্রতি মাসে প্রায় ২৫ ডলার। এটি দেশের সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যাকে দারিদ্র্য সীমার নীচে রেখেছিল। সূত্র: রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম