ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

সিরিয়ায় গির্জায় আত্মঘাতী হামলায় নিহত অন্তত ২০

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ জুন, ২০২৫,  5:02 PM

news image

সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে একটি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত এবং আরও অনেক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়। রবিবার শহরের মার এলিয়াস গির্জায় প্রার্থনা চলাকালে দোয়েইলা এলাকায় এ ভয়াবহ বিস্ফোরণ ঘটে। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সন্দেহভাজন এক আইএস যোদ্ধা গির্জার ভেতরে প্রবেশ করে উপস্থিত মানুষের ওপর গুলি চালায় এবং পরে নিজেকে বিস্ফোরকভর্তি ভেস্ট দিয়ে উড়িয়ে দেয়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় এমনটাই জানানো হয়েছে। এ নিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানায়, অন্তত ৫০ জন আহত হয়েছেন। স্থানীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, হতাহতের মধ্যে শিশুরাও রয়েছে। যদিও এই মর্মান্তিক হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। সূত্র : আল-জাজিরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম