ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

সিরিজ হারের কারণ জানালেন মিরাজ

#

স্পোর্টস ডেস্ক

১২ নভেম্বর, ২০২৪,  10:51 AM

news image

শারজাহতে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে প্রথমবার ঘরের বাইরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের আশা নিয়ে মাঠে নামে বাংলাদেশ। ২৪৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শক্তিশালী অবস্থানে থাকলেও আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজের দুর্দান্ত সেঞ্চুরিতে সেই আশায় ভাটা পড়ে। তার ব্যাটে ভর করে হাশমতউল্লাহ শহিদীর দল ৫ উইকেট হাতে রেখে ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে। রিজের প্রথম ম্যাচে ২৩৫ রানের পুঁজি নিয়ে ৯২ রানে ম্যাচ জেতে আফগানিস্তান, পরের ম্যাচে ২৫২ রান তুলে বাংলাদেশ জিতে যায় ৬৮ রানে। সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ে পড়লেও মাহমুদুল্লাহর ৯৮ ও অধিনায়ক মেহেদী মিরাজের ৬৬ রানের ইনিংসের সৌজন্যে বাংলাদেশ তোলে ২৪৪ রান। যদিও সাবলীল ব্যাটিংয়ে সেই রান সহজেই তাড়া করে স্বাগতিকরা। এমন হারের কারণ ব্যাখ্যা করেছেন মিরাজ। ম্যাচ শেষে হারের কারণ জানিয়ে মিরাজ বলেন, ‘কঠিন ছিল। ছেলেরা ভালো করেছে। রিয়াদ ভাই ও আমি একটা জুটি করতে পেরেছি। বোলাররা অনেক চেষ্টা করেছে। তবে আমরা মাঝের ওভারে উইকেট নিতে পারিনি। আগের দুই ম্যাচে দেখলাম পরের দিকে বল ভালো স্পিন করেছে। কিন্তু আজকে মনে হলো কায়াশার কারণে বল সহজেই ব্যাটে যাচ্ছিল। এজন্য আফগানদের ব্যাট করা সহজ হয়। আজ আমরা যেমন ভেবেছিলাম কুয়াশার কারণে তা হয়নি।’ মিরাজ আরও যোগ করেন, ‘আমরা গত দুই ম্যাচে দেখেছি উইকেটে যথেষ্ট স্পিন আছে। এই জন্যই আমরা প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছি। পরে শিশির আসায় বল তুলনামূলকভাবে ভালো ব্যাটে আসছিল। কৃতিত্ব ওদের। ওরা খুব ভালো খেলেছে। বিশেষ করে গুরবাজ ও ওমরজাই। আমরা মাঝের ওভারে উইকেট নিইনি। আমাদের ওই সময় উইকেট নেওয়া উচিত ছিল। সেটা করতে পারলে আমরা ঘুরে দাঁড়াতে পারতাম।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম