ঢাকা ২৭ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

সিরিজ বাঁচানোর লড়াইয়ে ব্যাটিংয়ে জ্যোতিরা

#

ক্রীড়া প্রতিবেদক

২৪ মার্চ, ২০২৪,  4:59 PM

news image

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বেশ বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ রোববার (২৪ মার্চ) সিরিজ বাঁচানোর লড়াই নিগার সুলতানা জ্যোতির দলের। এমন ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ দল। এদিকে অজিদের একাদশে এসেছে একটি পরিবর্তন। কিম গ্রাথের পরির্বতে একাদশে সুযোগ পেয়েছেন সোফি মলিনিউ।

দুই দলের একাদশ

বাংলাদেশ : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটকিপার), নাহিদা আক্তার, ফারজানা হক পিংকি, সোবহানা মোস্তারি, মুরশিদা খাতুন, রিতু মণি, স্বর্ণা আক্তার, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার ও সুলতানা খাতুন।

অস্ট্রেলিয়া : অ্যালিসা হিলি (অধিনায়ক ও উইকেটকিপার), ফোবে লিচফোর্ড, এলিস পেরি, বেথ মুনি, তাহলিয়া ম্যাকগ্রা, অ্যাশলি গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়্যারহাম, অ্যালানা কিং, সোফি মলিনিউ, মেগান শ্যুট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম