ঢাকা ২৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

সিরিজ বাঁচাতে আগে ব্যাট করছে বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

০৫ জুলাই, ২০২৫,  9:06 PM

news image

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টিকে থাকার মিশনে নেমেছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রথম ম্যাচে হারের পর আজকের ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই টাইগারদের সামনে। তাই শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করতে চায় বাংলাদেশ। প্রেমাদাসার উইকেট বরাবরই ব্যাটসম্যানদের সহায়ক, সেই সুযোগ কাজে লাগিয়ে বড় সংগ্রহ গড়ার লক্ষ্য দলের। অন্যদিকে, শ্রীলঙ্কা চাইছে এই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে। তাই দুই দলের মধ্যেই রয়েছে বাড়তি উত্তেজনা।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তানজিম হাসান, হাসান মাহমুদ, তানভীর ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: নিশান মাদুশকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কমিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, ডুনিথ ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুশমন্থ চামিরা ও অসিথা ফার্নান্দো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম