ঢাকা ২৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে আত্মকর্মসংস্থানের লক্ষে দুস্থ্ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ এমপি নজরুলের নতুন ভিডিও ভাইরাল ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা, সূচি প্রকাশ দুই শ্রমিকের মারামারি থামাতে গিয়ে সহকর্মী নিহত প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় আরও ৬ মাস বাড়ল রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী পাত্তা পাচ্ছে না মোদির বিশেষ ঘোষণা, পদত্যাগই চাইছে ‘তেলাপোকা পার্টি’ চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

সিরিজ নির্ধারণী ম্যাচে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

১৫ মার্চ, ২০২৬,  10:35 AM

news image

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ এখন সমতায়। প্রথম ম্যাচ জিতেছিল বাংলাদেশ আর দ্বিতীয় ম্যাচে জিতে সমতা ফিরে পাকিস্তান। ফলে শেষ ম্যাচটি রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। এই ম্যাচেই নির্ধারিত হবে সিরিজের ভাগ্য। দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে হার বাংলাদেশের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বড় লক্ষ্য তাড়া করার সক্ষমতা যাচাই করতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট, কিন্তু সেই পরীক্ষায় সফল হতে পারেনি দল। তাই শেষ ম্যাচে ঝুঁকি নেওয়া হবে নাকি নিরাপদ পথে হাঁটা হবে, তা নিয়ে রয়েছে আলোচনা। বাংলাদেশ দলে সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে ওপেনিংয়ে। প্রথম দুই ম্যাচে তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানকে নিয়ে শুরু করলেও এই জুটি প্রত্যাশা পূরণ করতে পারেনি। তামিম একটি ম্যাচে ভালো করলেও সাইফ হাসান দুই ম্যাচেই ব্যর্থ। তাই শেষ ম্যাচে সুযোগ পেতে পারেন বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ম্যাচে ৯১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেও প্রথম দুই ম্যাচে সুযোগ পাননি তিনি। এবার তাকে ফিরিয়ে আনার সম্ভাবনা জোরালো। সাইফ হাসান বাদ পড়তে পারেন, তবে ডানহাতি–বাঁহাতি সমন্বয়ের কথা ভেবে তানজিদকেও বিশ্রাম দেওয়া হতে পারে। পেস আক্রমণেও পরিবর্তনের আভাস আছে। টানা ম্যাচ খেলায় এক পেসারকে বিশ্রাম দিয়ে দলে ফেরানো হতে পারে শরিফুল ইসলামকে। সেক্ষেত্রে তাসকিন আহমেদ, নাহিদ রানা বা মোস্তাফিজুর রহমান-এই তিনজনের মধ্যে একজনকে বাইরে থাকতে হতে পারে। মিডল অর্ডারে বড় পরিবর্তনের সম্ভাবনা কম। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ-এর সঙ্গে থাকবেন নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস ও আফিফ হোসেন। স্পিন বিভাগের দায়িত্বে থাকতে পারেন রিশাদ হোসেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান/শরিফুল ইসলাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম