ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ছয় বছরে উচ্চ শিক্ষায় বাংলাদেশীদের বিদেশে পাঠানো অর্থের পরিমাণ তিন গুণের বেশি বেড়েছে আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত মিসরকে সমতায় ফেরালেন জিকো রাজধানীতে দুই ঘণ্টায় ৫৪ মিলিমিটার বৃষ্টি বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক নাহিদ রানার

#

ক্রীড়া প্রতিবেদক

১১ নভেম্বর, ২০২৪,  3:59 PM

news image

আফগানিস্তানের বিপক্ষে হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে নিজেদের নৈপুণ্য দেখিয়ে জয় ছিনিয়ে আনে টাইগাররা। এরপর সিরিজে ফেরে সমতা। সে কারণেই আজকের শেষ ম্যাচটা একটু অন্য রকম, অনেকটা অঘোষিত ফাইনালের মতো।

সোমবার (১১ নভেম্বর) এই সিরিজ নির্ধারণী ম্যাচের টস জিতে ইতোমধ্যে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সব ঠিক থাকলে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হতে যাচ্ছে।

এই ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় ম্যাচে চোটে পাওয়ায় এ ম্যাচে খেলতে পারছেন না।

বাংলাদেশ একাদশ

সৌম্য সরকার, তানজিদ হাসান, জাকির হাসান, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী (উইকেটকিপার), নাসুম আহমেদ, নাহিদ রানা, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ

রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সেদিকুল্লাহ আতাল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, গুলবদিন নাইব, মোহাম্মদ নবী, রশিদ খান, নানগেয়ালিয়া খারোতে, আল্লাহ গজনফর ও ফজলহক ফারুকি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম