ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

সিরিজ জয়ের লক্ষ্যে টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা

#

ক্রীড়া প্রতিবেদক

২০ মার্চ, ২০২৩,  1:53 PM

news image

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে স্বাগতিক বাংলাদেশ। ফলে ইতিহাস গড়ে ১৮৩ রানের বিশাল ব্যবধানে জিতেছে টাইগাররা। এবার আইরিশদের বিপক্ষে টাইগারদের লক্ষ্য এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়। সোমবার (২০ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে দুই দল। খেলাটি শুরু হবে দুপুর ২ টায়। ম্যাচ শুরুর আগে আবারও টসে হেরে গেছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নি প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে টাইগাররা আগের ম্যাচের মতো প্রথমে ব্যাটিংয়ে নামবে।সিরিজ জয়ের লক্ষ্যে বাংলাদেশ দল একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে। বাঁহাতি পেসার মোস্যাফিজুর রহমানের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন হাসান মাহমুদ। আর আয়ারল্যান্ড সিরিজে টিকে থাকতে একাদশে গ্যারেথ ডেলানির পরিবর্তে ম্যাথু হুমপ্রেয়াসকে দলে টেনেছে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও নাসুম আহমেদ।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টারলিং, স্টিফেন ডোহানি, অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, জর্জ ডকরেল, কুর্টিস ক্যাম্ফার, লরকান টাকার, ম্যাথু হুমপ্রেয়াস,, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক আডায়ার ও গ্রাহাম হুম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম