ঢাকা ২৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 'শেখ হাসিনা ১৬ তারিখ ফিরে আসবে, এটা কেউ বিশ্বাস করে না'-এবিএম মোশাররফ এমপি একনেকে এবার ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন হাসিনার দেশে ফেরার ঘোষণা বিশ্বাসযোগ্য নয় : জামায়াত আমির ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু বৃহস্পতিবার আবাসন খাতে একধরনের মাফিয়াতন্ত্র গড়ে উঠেছে: টিআইবি দিনে নিখোঁজ, রাতে সুরমা নদীতে মিলল মা-মেয়ের মরদেহ ১১ মাসে ডাক বিভাগের আয় ৫০ কোটি, রাজস্ব আদায় বেড়েছে ৪৯ গুণ ছাত্রীদের জন্য আনা বাইসাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

সিরিজ জয়ের মিশনে ব্যাটিংয়ে বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

০৬ ডিসেম্বর, ২০২৩,  4:37 PM

news image

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরে রঙিন শুরু পেয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট সিরিজে প্রথমটিতে ১৫০ রানে জিতেছে নাজমুল হোসেন শান্তর দল। এবার কিউইদের হোয়াইটওয়াশের লক্ষ্যে মিরপুরের হোম অব ক্রিকেটে নামছে লাল-সবুজেরা। সিরিজ জয়ের মিশনে কিউইদের বিপক্ষে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক শান্ত।এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই খেলতে নেমেছে বাংলাদেশ। অন্যদিকে ব্ল্যাক-ক্যাপসদের একাদশে এসেছে এক পরিবর্তন। ইশ সোধির পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন মিচেল স্যান্টনার।

বাংলাদেশের একাদশ : মাহমুদুল হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, নুরুল হাসান (উইকেটক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।

নিউজিল্যান্ডের একাদশ : টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে, টম লাথাম, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, এজাজ প্যাটেল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম