ঢাকা ২৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

সিরাজদিখানে বজ্রপাতে ২ পথচারী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৭ মে, ২০২৩,  5:02 PM

news image

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর লেবুতলা এলাকায় বজ্রপাতে দুই পথচারী নিহত হয়েছেন। শনিবার (২৭ মে) বিকেলে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুর ২টায় ওই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, মুন্সীগঞ্জ লৌহজং উপজেলার কনকশার গ্রামের উপেন সর্দারের ছেলে জুম্মন সর্দার ও একই গ্রামের শাহজাহানের ছেলে মোহাম্মদ কাউসার। স্থানীয়রা জানান, শনিবার দুপুরে ওই দুই ব্যক্তি ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে কুসুমপুর লেবুতলা গ্রামের সড়কে এসে নামেন। পরে তারা হাঁটতে শুরু করলেই হঠাৎ বজ্রপাত হয়। এ সময় ঘটনাস্থলেই দু’জন নিহত হন। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক জানান, শনিবার দুপুরে বৃষ্টি চলাকালীন দুই পথচারী হেঁটে যাওয়ার সময় বজ্রপাতে নিহত হন। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম