ঢাকা ২৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম প্রতিরোধে জোরদার কার্যক্রম, চিকিৎসক সংকটেও থেমে নেই ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিমানবন্দরে হারিয়ে যাওয়া শিশু আনসারদের সহায়তায় উদ্ধার অপরাধ ও মাদকমুক্ত সাতক্ষীরা গড়তে কঠোর অবস্থানে পুলিশ: খুলনা রেঞ্জ ডিআইজি ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ‘বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে’ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫ সাতক্ষীরার আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল ঢাকাসহ সারাদেশে ঝড়বৃষ্টি হতে পারে টানা ৫ দিন

সিরাজগঞ্জ-৬ আসনের উপ-নির্বাচনে ভোট চলছে

#

নিজস্ব প্রতিনিধি

০২ নভেম্বর, ২০২১,  10:57 AM

news image

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। স্থানীয়রা জানিয়েছেন, সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়াতে পারে। নির্বাচনে বিএনপির কোনো প্রার্থী অংশগ্রহণ না করলেও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক মেরিনা জাহান কবিতাসহ মোট তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপর প্রার্থীরা হলেন জাতীয় পার্টি মনোনীত মো. মোক্তার হোসেন (লাঙল) ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হুমায়ুন কবির (মোটরগাড়ি)। নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে এই আসনের মোট ভোটার সংখ্যা চার লাখ ২০ হাজার ৭৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ১৫ হাজার ৩৪৩ জন ও নারী ভোটার দুই লাখ পাঁচ হাজার ৪৩৭ জন। মোট ১৬০টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৭টি কেন্দ্রকে ঝুঁকিফূর্ণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। এই নির্বাচনে আইনশৃংখলা নিয়ন্ত্রণে রাখতে আট প্লাটুন র‌্যাব, চার প্লাটুন বিজিবি, আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোতায়েন হয়েছে। এ ছাড়া প্রতিটি কেন্দ্রে ১২ জন আনসার সদস্য, চারজন পুলিশ ও একজন পুলিশ কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। গত ২ সেপ্টেম্বর সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাসিবুর রহমান স্বপন তুরস্কে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম