ঢাকা ০২ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতার করা প্রয়োজন: নাহিদ ইসলাম প্রথমবারের মতো নারী পুলিশ সুপার পাচ্ছে ঢাকা জেলা কবে শতভাগ শিশু হামের টিকার আওতায় আসছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী ‘বিএনপির সময়ে শেয়ারবাজার লুটপাটের সুযোগ ছিল না, এবারও থাকবে না’ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে একযোগে বদলি বিরোধী দলের আপত্তির মুখেই দুই বিল পাশ ২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে, সংসদে আইনমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে ৫০ হাজার মানুষ পানিবন্দি, কমেনি বানভাসিদের দুর্ভোগ

#

নিজস্ব প্রতিনিধি

২৩ জুন, ২০২২,  12:14 PM

news image

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। তবে, কমেনি বানভাসিদের দুর্ভোগ। পানিবন্দি রয়েছে পাঁচ উপজেলার প্রায় অর্ধলক্ষাধিক মানুষ। আর, উঠতি ফসল পানিতে তলিয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষক। গত ১২ ঘণ্টায় যমুনার পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় পাঁচ সেন্টিমিটার কমে আজ বৃহস্পতিবার সকালে বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান,

যমুনা নদীর পানি কমার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জে চলমান বন্যা পরিস্থিতির উন্নতি হবে। পানি কমা অব্যাহত থাকবে। এদিকে, পানি কমলেও দুর্ভোগ কমেনি জেলার পাঁচটি উপজেলার ৩৮ ইউনিয়নের পানিবন্দি প্রায় আট হাজার ৪০০ পরিবারের ৫০ হাজার মানুষের। বন্যাকবলিত এলাকাগুলোর বসতবাড়ি, হাট-বাজার, রাস্তা-ঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে রয়েছেন বানভাসিরা। এসব এলাকার প্রায় সাড়ে নয় হাজার হেক্টর ফসলি জমির রোপা ও বোনা আমনের বীজতলাসহ উঠতি ফসল নষ্ট হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষক। বন্যাকবলিত পাঁচটি উপজেলার বন্যার্তদের মাঝে বিতরণের জন্য এরই মধ্যে ১৪০ টন জিআর চাল, দুই লাখ টাকা এবং ৪০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম