ঢাকা ৩১ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না: তথ্যমন্ত্রী পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ফায়ার সার্ভিসের নতুন পরিচালক মাহমুদুল হাসান সাপ্তাহিক ছুটি বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি'র মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ রাজধানীতে স্কুলকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায়

সিরাজগঞ্জে যুবদল ও পুলিশের সঙ্গে সংঘর্ষ: যুবদলের ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

#

নিজস্ব প্রতিনিধি

২৮ অক্টোবর, ২০২১,  1:01 PM

news image

সিরাজগঞ্জে যুবদল ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় উপ-পরিদর্শকসহ দুই পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় যুবদলের ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২৭ অক্টোবর) গভীর রাতে সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। এ মামলায় জেলা যুবদল সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদসহ দলটির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের নাম রয়েছে। মো. নজরুল ইসলাম বলেন, সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও দুজন পুলিশকে আহত করার ঘটনায় এ মামলাটি দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে। উল্লেখ্য, বুধবার (২৭ অক্টোবর) দুপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের ইবি রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে রাস্তা বন্ধ করে সমাবেশ করাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে যুবদল নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। এ সময় উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। প্রায় দুই ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে একজন উপ-পরিদর্শকসহ দুজন পুলিশ ও যুবদলের ১৫ নেতাকর্মী আহত হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম