ঢাকা ০২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন : স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন নিয়ম কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা প্রযুক্তিনির্ভর নজরদারি ও যৌথ অভিযানে উপকূলে জলদস্যুতা কমেছে আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় গাজীপুরে শ্রমিক আন্দোলন, মহাসড়কে ১০ কিলোমিটার জুড়ে যানবাহন চলাচল বন্ধ লাহোর-দিল্লির পরই ঢাকা, বাতাসের মান অস্বাস্থ্যকর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল আলোকিত করবে সরকারের পদ্মা ব্যারাজ প্রকল্প ফ্লোরিডায় বিমান বিধ্বস্তের আগে পাইলটের শেষ বার্তা, ‘মাটিতে আছড়ে পড়তে যাচ্ছি’

সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত, ফসল নষ্ট হওয়ার চিন্তা কৃষকদের

#

নিজস্ব প্রতিনিধি

১২ জুন, ২০২২,  4:36 PM

news image

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এর ফলে ভাঙন অতঙ্কের পাশাপাশি ফসল নষ্ট হওয়ার চিন্তা কৃষকদের। গত ২৪ ঘণ্টায় ১৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে রোববার (১১ জুন) সকালে শহর রক্ষাবাঁধ পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমার ১ দশমিক ৭৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়তে থাকায় নিম্নাঞ্চল ও চরাঞ্চলে বন্যা আতঙ্ক বিরাজ করছে। কাচা পাট, তিল, কাউন, ধান এবং শাক-সবজির বাগান প্লাবিত হয়ে নষ্ট হওয়ার আশঙ্কা কৃষকদের। শহর রক্ষা বাঁধসহ বিভিন্ন বাঁধের ঝুঁকিপূর্ণ অংশে জিও ব্যাগ ফেলা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, আগামি তিন থেকে চারদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম