ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ প্রকাশ রংপুরে নৃশংসভাবে ৪ খুনের ঘটনায় বেড়িয়ে এল আঁতকে ওঠার মতো তথ্য ঢাকার আরও ৫০ ট্রাফিক সিগন্যাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা রেকর্ড দরপতনে ইরানি রিয়াল; ২০ লাখে মিলছে ১ ডলার টঙ্গীতে অর্ধগলিত লাশ উদ্ধার অভিষেক ম্যাচেই জ্বলে উঠলেন সালাহ গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত উসাইন বোল্টের রেকর্ড ভাঙল রোবট, এরপরই দেয়ালে সজোরে ধাক্কা চাঁদের পানি অনুসন্ধান মিশন স্থগিত করল চীন ৫ দিন দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস

সিরাজগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৫

#

নিজস্ব প্রতিনিধি

৩১ ডিসেম্বর, ২০২১,  11:29 AM

news image

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে অটোভ্যানের ৫ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল পৌনে ১১টায় সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নিজামুদ্দিন সময় নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নিজামুদ্দিন এই তথ্য নিশ্চিত করেন। পুলিশ ও ফায়ার সাভিস জানায়, ন্যাশনাল ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস রাজশাহী থেকে ঢাকা যাওয়ার পথে শুক্রবার সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের গোজা ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় যাত্রীবাহী বাসটি মহাসড়ক থেকে পাশের রাস্তায় ছিটকে পড়ে একটি অটোভ্যানকে চাপা দেয়। ঘটনাস্থলেই এক নারীসহ ৫ জন নিহত হন। আহত হন অন্তত ১৫ জন। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, দুর্ঘটনায় গুরুতর আহত যাত্রীদের সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হচ্ছে। গুরুতর আহত চারজনকে উল্লাপাড়ার সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম