ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

সিরাজগঞ্জে পিকআপচাপায় গৃহকর্ত্রীকে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

৩১ জানুয়ারি, ২০২৩,  10:52 AM

news image

গরু চুরি করে পিকআপ নিয়ে পালিয়ে যাচ্ছিল চোরের দল। টের পেয়ে বাড়ির গৃহকত্রী ও তার ছেলে পিকআপের সামনে দাঁড়ায়। এ সময় তাদের চাপা দিয়ে পালিয়ে যায় চোরেরা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় গৃহকত্রী সেলিনা খাতুনের (৪৫) এবং গুরুতর আহত হন তার ছেলে জুবায়ের (২২)। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সদর থানার উপপরিদর্শক (এসআই) হোসাইন আলী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (৩০ জানুয়ারি) গভীর রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার পঞ্চ সারটিয়ার চরে এ ঘটনা ঘটে। তবে পালিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি দেখে পিকআপ ও চুরি করা গরু রেখেই পালিয়ে যায় চোরের দল। নিহত সেলিনা খাতুন ওই গ্রামের আমির চাঁনের স্ত্রী। আহত জুবায়ের তাদের ছেলে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপপরিদর্শক (এসআই) হোসাইন আলী জানান, সোমবার গভীর রাতে সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের পঞ্চ সারটিয়ার আমির চাঁনের বাড়িতে গরু চুরি করতে যায় চোরের দল। গোয়াল থেকে গরু খুলে পিকআপ ভ্যানে তোলার পর বাড়ির গৃহকত্রী সেলিনা খাতুন ও তার ছেলে জুবায়ের টের পেয়ে বাইরে বেরিয়ে আসেন। তারা পিকআপের সামনে দাঁড়িয়ে চোর চোর বলে চিৎকার করতে থাকেন এবং থানায় ফোন করে পুলিশে খবর দেন। এ সময় পিকআপটি তাদের চাপা দিয়ে গরু দুটিসহ পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান সেলিনা খাতুন। তার ছেলে জুবায়ের আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার সময় চর সারটিয়া এলাকায় পুলিশের গাড়ির সামনে পড়ে চোরদের পিকআপ। এ সময় তারা গরু ও পিকআপ রেখে পালিয়ে যায়। তিনি আরও জানান, পিকআপটি জব্দ করে চুরি যাওয়া গরু উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম