ঢাকা ২২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
আমি কথা কম বলি কাজ বেশি করি: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী সকলে মিলে সুন্দর সাতক্ষীরা গড়ে তুলবো: মুহাদ্দিস আব্দুল খালেক এমপি মা হারালেন ক্রিকেটার শেখ মেহেদী বিসিবি'র প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন হাবিবুল বাশার নৌকায় তুলে বুড়িগঙ্গায় সংঘবদ্ধ ধর্ষণ, ৪ জনের যাবজ্জীবন দুর্নীতি করব না, কাউকে করতেও দেবো না: শিক্ষামন্ত্রী ১৪ এপ্রিলের আগেই বগুড়া ও শেরপুরের উপনির্বাচন সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে চুরি-ছিনতাই রোধে যে পদক্ষেপ নিচ্ছেন ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিরাজগঞ্জে ট্রাক-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

#

নিজস্ব প্রতিনিধি

২৬ মে, ২০২২,  10:07 AM

news image

ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া আঞ্চলিক সড়কের সলঙ্গা থানার রামারচর এলাকায় ট্রাক-লেগুনা মুখোমুখি সংঘর্ষে ৫ জন কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন। বৃহস্পতিবার (২৬ মে) সকালে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২৬ মে) রাত ২টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- নাটোর জেলার বাগাতিপাড়া থানার বাসাবাড়িয়া গ্রামের জমির উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৩৫), ইজাল হকের ছেলে আব্দুল হালিম ও গুরুদাসপুর থানার জুমাইগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে হায়দার আলী (৪০) ও একই থানার ছোটপাকা গ্রামের আব্দুল মজিদের ছেলে মকবুল হোসেন (৩৫), আবুল হোসেনের ছেলে মনির হোসেন (৩৪)। তবে তারা সবাই কৃষি শ্রমিক ছিলেন। জানা গেছে, বুধবার (২৫ মে) রাত ২টার দিকে ঢাকাগামী একটি ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ৪ জন নিহত ও আহত হয়েছেন আরও ৫ জন। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। তবে বৃহস্পতিবার (২৬ মে) ভোরের দিকে হাটিকুমরুল সাখাওয়াত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, এ ঘটনার সংবাদ পেয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম