ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জে কদর বাড়ছে পুরাতন গরম কাপড়ের

#

নিজস্ব প্রতিনিধি

২০ ডিসেম্বর, ২০২২,  4:31 PM

news image

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে শীতের প্রকোপ বাড়তে থাকায় চাহিদা বেড়েছে গড়ম কাপড়ের। সামর্থবানরা অভিজাত বিপণনী বিতান থেকে কেনাকাটা করলেও নিম্ন আয়ের মানুষ ছুটছে পৌর হর্কাস মার্কেটে   ও ফুটপাতে। সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে গড়ে ওঠা এ হকার্স মার্কেটে প্রতিদিন সকাল থেকে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পুরাতন কাপড় কিনেন। তবে এটি 'গরিবের শীতের মাকেট’ হিসেবে পরিচিত থাকলেও মধ্যবিত্তরাও এখানে কাপড় কিনেন। গতকাল সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে সরেজমিনে দেখা যায়, ক্রেতাদের বেশ ভিড়। নিম্ন আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্তরাও কাপড় ক্রয় করছেন।

২০ টাকা থেকে শুরু করে হাজার টাকার শীতের কাপড় এখানে পাওয়া যায়। এছাড়াও ফুটপাটেও চাহিদা বেশী। ছোনগাছা থেকে কাপড় কিনতে আসা ইমরান হোসেন বলেন, শহরের মার্কেটে দাম বেশি, তাই এখানে শীতের কাপড় কিনতে এসছি। এখানে কম দামে বেশ ভালোমানের কাপড় পাওয়া যায়। শুধু আমি নই, এলাকার অনেকেই এসেছেন। হকার্স মার্কেটের বিক্রেতা শাহীন পারভেজ  বলেন, গত বছরের তুলনায় এবার কাপড়ের দাম বেল্ট প্রতি বেড়েছে দুই থেকে পাঁচ হাজার টাকা। এরপরও স্বল্প লাভে শীতের কাপড় বিক্রি করছি। পুরাতন কাপড় ব্যবসায়ী সাহেব তালুকদার  বলেন, এ বছর প্রথম থেকেই শীত একটু বেশি। তাই বেচাকেনাও বেশ ভালো। শীত বাড়ার সঙ্গে বিক্রিও বাড়বে। সিরাজগঞ্জ পৌর হকার্স মার্কেট মালিক সমিতির সভাপতি নাজিম উদ্দিন  জানান, শীত মৌসুমে এ মার্কেট থেকে প্রায় পাঁচ কোটি টাকার পুরাতন কাপড় বিক্রি হবে বলে আশা করছি। এসব পুরাতন শীতের কাপড় চিটাগাং থেকে আনা হয়। সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা বলেন, প্রতি বছরই শীত শুরুর সঙ্গে সঙ্গে জমজমাট হয়ে উঠে পৌর হকার্স মার্কেট। এখান থেকে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কেনাকাটা করে। কাপড়ের মানও নাকি বেশ ভালো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম