ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

সিরাজগঞ্জের যমুনার পানি কমতে শুরু করলেও দুর্ভোগ রয়ে গেছে

#

নিজস্ব প্রতিনিধি

০৪ সেপ্টেম্বর, ২০২৩,  10:58 AM

news image

সিরাজগঞ্জে কিছুটা কমেছে যমুনা নদীর পানি। তবে দুর্ভোগ কমেনি বন্যা কবলিত এলাকাগুলোর বানভাসিদের। নিরাপদ পানি ও স্যানিটেশনের অভাবে দেখা দিচ্ছে পানিবাহিত নানান রোগ। সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে সরেজমিন থেকে এই তথ্য পাওয়া যায়। জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ১১ সেন্টিমিটার কমে সোমবার সকালে শহর রক্ষাবাঁধ পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনার পানি কমতে শুরু হলেও কমেনি জেলার বন্যাকবলিত পাঁচটি উপজেলার ৫০টি ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষের দুর্ভোগ। দীর্ঘ সময় এসকল এলাকার বসতবাড়ি, হাট, বাজার, রাস্তা-ঘাট পানিতে তলিয়ে রয়েছে। ফলে বসতবাড়ির রান্নার স্থান, ল্যাট্রিন, টিউবওয়েল ব্যাবহার অনুপযোগী হয়ে থাকায় স্যানিটেশন ও খাবার পানির সংকট দেখা দিয়েছে। একই সঙ্গে দেখা দিচ্ছে পানিবাহিত নানা রোগ। এদিকে কৃষিজমির ফসল পানির নিচে তলিয়ে থাকায় ফসল নষ্ট হওয়ার পাশাপাশি কৃষি শ্রমিকরা বেকার হয়ে পড়েছেন। নানা দুর্ভোগ পোহানো বানভাসিদের মাঝে এখনও পৌঁছেনি কোনো প্রকার ত্রাণ সহায়তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম