ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাত, নিহত বেড়ে ৯

#

নিজস্ব প্রতিনিধি

০৮ সেপ্টেম্বর, ২০২২,  10:40 PM

news image

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতের ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও চারজন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মাটিকোড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উল্লাপাড়া উপজেলার শিবপুর গ্রামের মোকাম হোসেন (৫৫), মোন্নাফ হোসেন (২০), শমসের আলী (৫২), শাহিন (৩২), আক্তার হোসেন (৬৫), মাটিকোড়া গ্রামের আব্দুল কুদ্দুস (৬০), শাহ আলম (৪২) ঋতু খাতুন (১৪) ও জান্নাতি খাতুন (১২)। সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) মাহফুজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ জাগো নিউজকে বলেন, বিকেল সোয়া ৪টার দিকে আমার ইউনিয়নের মাটিকোড়া গ্রামে কৃষকরা ধানক্ষেত পরিচর্যা করছিলেন। আকাশে হঠাৎ মেঘ দেখা দিলে ১৩ জন একটি শ্যালো মেশিনের ঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাত হলে এ হতাহতের ঘটনা ঘটে। তিনি আরও বলেন, ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার সময় মারা যান আরও দুজন। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। নিহত প্রত্যেককে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। এরই মধ্যে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম