ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

সিনেমা হলেই ‘সিক্স প্যাক’ দেখিয়ে দিলেন শুভ

#

বিনোদন প্রতিবেদক

১৪ জানুয়ারি, ২০২৩,  3:26 PM

news image

শুক্রবার সন্ধ্যার শোতে রাজধানী ঢাকার অন্যতম প্রাচীন মধুমিতা সিনেমা হলে ভক্তদের সঙ্গে নিজের ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমা দেখেছেন ঢাকাই সিনেমার হ্যান্ডসাম হাঙ্ক আরিফিন শুভ। শো শেষে ভক্তদের সঙ্গে মত বিনিময় করতে গিয়ে বিপাকে পড়েন এই অভিনেতা। শো শেষ হওয়া মাত্রই ভক্তরা মঞ্চে ছুটে যান আরিফিন শুভর সঙ্গে ছবি তুলতে। এ সময় তাঁরা সিনেমায় দেখা শুভর সিক্স প্যাক দেখার জন্য টানাটানি করতে থাকেন। শুভও ভক্তদের এই ভালোবাসা দেখে নিরাশ করেননি। পোশাক তুলে ভক্তদের দেখিয়ে দেন বাস্তবের সিক্স প্যাক। শুক্রবার (১৩ জানুয়ারি) থেকে দেশের ৪৪ সিনেমা হলে চলছে ‘ব্ল্যাক ওয়ার’। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন জানিয়েছে, মুক্তির প্রথমদিনে আমরা কয়েকটি সিনেমা হল ভিজিট করেছি, দর্শকদের ভালো সাড়া পাচ্ছি। সিনেমাটির জন্য নয় মাস পরিশ্রম করেছেন আরিফিন শুভ। সে কথা মনে করিয়ে দর্শকের উদ্দেশে নায়কের বার্তা, ‘আপনারা হলে আসবেন, ছারপোকার কামড় খাবেন। মনে রাখবেন, ছারপোকার কামড়ের দাগ মুছে যাবে। কিন্তু সিনেমা করতে গিয়ে আমার শরীরে যত ইনজুরি হয়েছে, সেগুলো সারাজীবন আমাকে ভুগতে হবে। এইটুকু কষ্টের জন্য হলেও সিনেমা দেখতে আসবেন। শুধু দেশের বাইরের কাজের সঙ্গে তুলনা করবেন না। কারণ তাদের মতো আমাদের সুযোগ-সুবিধা নেই। আমাদের দেশের সিনেমা হিসেবে কেমন হয়েছে, চেষ্টাটা করতে পেরেছি কিনা, সেটুকু মূল্যায়ন করবেন।’ সিনেমাটি পরিচালনা করেছেন যৌথভাবে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। ‘ব্ল্যাক ওয়ার’-এ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, রাশেদ খান অপু, দীপু ইমাম, এহসানুর রহমান, ইমরান শওদাগর প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম