ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি ‘পিংক বাস’ সার্ভিসে এবার এলো ই-টিকিটিং সেবা

সিনেমার জন্য সিনেমা হলের গুরুত্ব অপরিসীম: তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৫ নভেম্বর, ২০২২,  2:42 PM

news image

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমাদের চলচ্চিত্রে অনেক সংকট ছিল, এখন তা নেই। আমরা চলচ্চিত্রের উন্নয়ন সাধনে বন্ধ হয়ে যাওয়া প্রায় ২০০ সিনেমা হল চালু করেছি। নতুন নতুন সিনেপ্লেক্স করেছি। শনিবার (৫ নভেম্বর) দুপুরে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সংসদ (বাচসাস) এর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, জনগণের জন্য শিল্প-সংস্কৃতি নিয়ে আমাদের যে দায়বদ্ধতা আছে। সেই জায়গা থেকে আমরা কাজ করছি। বেশি বেশি সিনেপ্লেক্স হলে চলচ্চিত্রের প্রসার বাড়বে। তাই আমরা কেউ যদি সিনেপ্লেক্স করতে চায় তাদের অনুপ্রাণিত করছি। এমনকি প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন সিনেপ্লেক্স নির্মাণের জন্য ১ হাজার কোটি টাকা ঋণ বরাদ্দ হয়েছে। তিনি আরও বলেন, এই ঋণ বরাদ্দ হওয়ার পর তথ্য মন্ত্রণালয়ে নতুন সিনেমা হল নির্মাণের জন্য অনেকেই আবেদন করেছে। কেউ যদি মার্কেটে সিনেপ্লেক্স নির্মাণ করতে চায় তাহলে ১০ কোটি টাকা পর্যন্ত ঋণ পাবে। ব্যাংকগুলোকেও আমরা ঋণ দিতে উদ্বুদ্ধ করব। হাছান মাহমুদ বলেন, সিনেমার জন্য সিনেমা হলের গুরুত্ব অপরিসীম। সিনেমা হল না হলে চলচ্চিত্রের প্রসার ঘটবে না। নির্মল বিনোদনের জন্য আমাদের সিনেমা হল বাড়লে যুবকরা যে বিপদগামী হচ্ছেন সেখান থেকে মুক্তি পাবে। সিনেমার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, সিনেমা শিল্পকে দাঁড় করানো আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল। এর মধ্যে সিনেমা শিল্প ঘুরে দাঁড়িয়েছে। কলকাতা শহরে আমাদের সিনেমার জন্য যে উপচেপড়া ভিড় দেখেছি তা বিস্ময়কর। প্রায় ১ কিলোমিটার লাইন ছিল। এক পর্যায়ে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছিল। তিনি বলেন, বাংলাদেশের সিনেমা দেশের সীমানা ছাড়িয়ে এখন বিদেশেও আলোড়ন সৃষ্টি করেছে, যা প্রশংসনীয়। আমাদের সিনেমার জন্য যে উন্মাদনা ও উৎসাহ তৈরি হয়েছে তা সিনেমা শিল্পকে আরও বেগবান করবে। বাচসাসকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, একটি সংগঠন ৫৩ বছরে পদার্পণ করেছে, এতদূর এগিয়েছে এটা কোনো সাধারণ বিষয় নয়। নতুন কমিটিকেও আমি অভিনন্দন জানাই। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর নবনির্বাচিত কার্যনিবার্হী পরিষদে রাজু আলীমকে সভাপতি ও রিমন মাহফুজকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম