ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত

সিনহা হত্যা মামলা: আরও ১৪ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

#

নিজস্ব প্রতিনিধি

২৬ অক্টোবর, ২০২১,  3:34 PM

news image

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ষষ্ঠ দফায় দ্বিতীয় দিনে আরও ১৪ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। এ নিয়ে মোট ৫৭ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করেছে আদালত। মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে দশটা থেকে দুপুর ২টা পর্যন্ত কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে এ সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। আজ যাদের সাক্ষ্য নেয়া হয়েছে তারা হলেন- গ্রামীণফোন মোবাইল অপারেটর কোম্পানি কর্মকর্তা মো: আহসানুল হক, রবি মোবাইল ফোন অপারেটর কর্মকর্তা সৈকত আহ্মেদ শিপলু, সিআইডির রাসায়নিক পরীক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, পিংকু পোদ্দার, কনস্টেবল শওকত হোসেন, এসআই বাবুল মিয়া, রাসেদুল হাসান, মো: হাসেম, এপিবিএন পুলিশের এসআই মুছা, আবদুল জলিল, আবদুল্লাহ আল হাসান, এএসআই মামুন মিয়া, এসআই নাজমুল হাসান ও সুমন কান্তি। এর আগে সকাল ৯টায় ওসি প্রদীপসহ এই মামলার ১৫ আসামিকে কড়া নিরাপত্তায় আদালতে আনা হয়।  রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, মঙ্গলবার মেজর অবঃ সিনহা হত্যা মামলার ষষ্ঠ দফায় দ্বিতীয় দিনে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। সকালে মামলার ৪৪নং সাক্ষীর মধ্যদিয়ে শুরু হয়ে এ পর্যন্ত ৫৭ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম