ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি

সিনহা হত্যা মামলা : সপ্তম দফায় প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু

#

নিজস্ব প্রতিনিধি

১৫ নভেম্বর, ২০২১,  12:04 PM

news image

কক্সবাজারে আলোচিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার সপ্তম দফায় প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। আজ ৬০নং সাক্ষী এসআই কামাল হোসেনের মধ্যদিয়ে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় এই মামলার বিচারিক কার্যক্রম কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

এর আগে সকাল সাড়ে ৯টায় ওসি প্রদীপসহ এই মামলার ১৫ জন আসামিকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় আদালতে নিয়ে আসা হয়েছে। সিনহা হত্যা মামলার বিচারিক কার্যক্রমে যারা সাক্ষ্য দেবেন, তারা হলেন- এসআই মো. কামাল হোসেন, কনস্টেবল মোশারফ হোসেন, সার্জন আয়ুব আলী, পুলিশ পরিদর্শক মানস বড়ুয়া, পুলিশ পরিদর্শক এ বি এম শামসুদ্দোহা ও সহকারী পুলিশ সুপার জামিলুল হক। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, সোমবার (১৫ নভেম্বর) অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার সপ্তম দফায় প্রথম দিন সাক্ষগ্রহণ শুরু হয়েছে। আজ (১৫ নভেম্বর) ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ নেওয়া হতে পারে। উল্লেখ্য, গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুলিশ চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম