ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

সিদ্ধিরগঞ্জে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

২৩ জুন, ২০২৬,  11:10 AM

news image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২২ জুন) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার 'খ'-জোনের ইনচার্জ সাজ্জাদ করিম খানের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি কান্দাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

ডিবি সূত্রে জানা যায়, মিজমিজি কান্দাপাড়ায় জনৈক মতিন সাহেবের নির্মাণাধীন বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া নেওয়া একটি কক্ষে অভিযান চালানো হয়। এসময় মাদক ব্যবসায়ী মো. জসীম উদ্দিনের ব্যবহৃত কক্ষের খাটের নিচ থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. জসীম উদ্দিন (৩৪) এবং লিটন (৪৫)।

ডিবি পুলিশের কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম