ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি

সিদ্ধিরগঞ্জে ফ্ল্যাট বাসার তালা ভেঙে নারী গার্মেন্ট কর্মীর লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২৫ জানুয়ারি, ২০২২,  4:42 PM

news image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্ল্যাট বাসার তালা ভেঙে মুক্তা বেগম (২৬) নামের এক নারী গার্মেন্ট কর্মীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১০ টায় মিজমিজি পূর্বপাড়া এলাকায় মদিনা মসজিদ সংলগ্ন হক ভিলার নিচতলা থেকে থেকে লাশটি উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জেরে হত্যার পর ঘর তালাবদ্ধ করে স্বামী পালিয়ে গেছে বলে অভিযোগ নিহতের পরিবারের। নিহতের স্বামীর নাম সোহাগ। স্বামী-স্ত্রী উভয়ে পোশাক কারখানায় চাকরি করতো বলে জানিয়েছে পুলিশ।  নিহত মুক্তা বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার খড়মপুর গ্রামের মো. খোকন মিয়ার মেয়ে।

তারা দীর্ঘদিন ধরে মো. শহিদুল্লারি মালিকানাধীন হক ভিলার নিচতলায় ভাড়া থাকতো। বাড়ির মালিক মো. শহিদুল্লাহ জানান, সোমবার সন্ধ্যার পর নিহতের খালা ফোন করে জানায় মুক্তার স্বামী তার স্ত্রীকে মেরে ফেলেছে। পরে আমরা মেয়ের চাচাকে ফোন করে বিষয়টি জানিয়েছি। তাদের মধ্যে কখনও পারিবারিক ঝগড়াঝাটি করতে দেখিনি বা শুনিনি। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘরের তালা ভেঙে লাশটির হাত, পাঁ ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পাই। চোখে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে । নিহতের স্বামী পলাতক রয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম