ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে এক নারীকে গলা কেটে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১৫ ডিসেম্বর, ২০২১,  10:44 AM

news image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় ধর্ষণে ব্যর্থ হয়ে এক নারীকে গলাকেটে হত্যা করার খবর পাওয়া গেছে। বুধবার (১৫ ডিসেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়ায় এ ঘটনা ঘটে। এ সংবাদ পেয়ে রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত নারী বরগুনা জেলার আমতলী এলাকার সেলিম খানের মেয়ে তানিয়া আক্তার (২২)। তিনি তার দুই বোনকে নিয়ে একই এলাকায় ভাড়া থেকে অন্যের বাড়িতে কাজ করতেন। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, নিহত তানিয়ার গ্রামে বিয়ে হয়। তালাক হওয়ার পর দুই বোনকে নিয়ে আইলপাড়া ভাড়া বাসায় থাকতেন। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় কে বা কারা কেন তাকে গলা কেটে হত্যা করেছে জানা যায়নি। তিনি আরও বলেন, তার সঙ্গে ধস্তাধস্তি করা হয়েছে সেই আলামত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে তাকে গলা কেটে হত্যা করেছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। এ বিষয়ে তদন্ত চলছে। হত্যাকারী যেই হোক তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম