ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীদের হামলায় সবজি বিক্রেতা নিহত

#

নিজস্ব প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর, ২০২৩,  10:46 AM

news image

সিদ্ধিগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আক্কাস সিকদার (৪৫) নামে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার) ভোর ৫টায় নাসিক সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের মিজমিজি পাইনাদি রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের পাশে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে আক্কাস সিকদারকে উদ্ধার করে স্বজনদের মাধ্যমে খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) গোলাম মোস্তফা। নিহত আক্কাস সিকদার ভ্যানে করে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় সবজি বিক্রি করতেন। ঘটনা স্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক হুমায়ুন কবির-(৩) জানান, ভোরের সবজি ক্রয়ের উদ্দেশ্যে যাত্রাবাড়ী যাচ্ছিল সবজি বিক্রেতা আক্কস সিকদার। এ সময় মিজমিজি পাইনাদি রেকমত আলী উচ্চ বিদ্যালয় এলাকায় পৌঁছালে আক্কাস সিকদারকে বুকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আক্কাস সিকদার, বরগুনা জেলার আমতলী থানার হাটচুনা খালি এলাকার স্থায়ী বাসিন্দা। সে সিদ্ধিরগঞ্জের মিজমিজি তালতলা ক্লাব এলাকার আব্দুল মোতালেব এর বাড়িতে ১ ছেলে ও ১ মেয়ে এবং স্ত্রী নিয়ে বসবাস করে করতেন।  সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) গোলাম মোস্তফা জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম