ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল নারী

#

নিজস্ব প্রতিবেদক

১৬ সেপ্টেম্বর, ২০২৬,  11:09 AM

news image

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে মোছা. আলেয়া বেগম (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে আদমজী সোনা মিয়া মার্কেটের আজমেরী হোটেল সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

‎

‎নিহত আলেয়া বেগম খুলনার খালিশপুর থানার বড় বয়রা গ্রামের বাসিন্দা। তিনি সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

‎

‎পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সড়ক পারাপারের সময় একটি কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হন আলেয়া বেগম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ‎খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই অলিউল্লাহ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন করেন। পরে পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ করে এবং এর হেলপার মো. মনির হোসেনকে (৪০) আটক করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক মো. উদয় (৩৫) ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে। 


‎সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত নারীর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। কাভার্ডভ্যানটি জব্দ ও হেলপারকে আটক করা হয়েছে। পালিয়ে যাওয়া চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম